বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

জাতীয় পর্যায়ে শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা, জেলার বাছাই সম্পন্ন

বলরাম দাশ অনুপম:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা। এরই অংশ হিসেবে কক্সবাজার জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে  শুক্রবার (১১ সেপ্টেম্বর)।

সকাল ১১টায় ঘোনারপাড়াস্থ শ্রীশ্রী রাধা দামোদর মন্দির (ইস্কন) প্রাঙ্গনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শর্মার পরিচালনায় অনুস্টিত উক্ত অনুস্টানে ভাচুয়াল পদ্ধতিতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, বর্তমান বিভাগীয় যুগ্ম সম্পাদক শ্যামল কুমার পালিত ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ্মবতী দেবী।

উপস্থিত ছিলেন- জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, বিপুল সেন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু, সুরুপম পাল পানৃজু, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত পাল বিশু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, জেলা পূজা কমিটির কর্মকর্তা বলরাম দাশ অনুপম, শুভ দাশ।

প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ক অজিত দাশ, রাধা দামোদর মন্দিরের অধ্যক্ক প্রকৌশলী রাধা গোবিন্দ দাস ও সবিতা মল্লিক। প্রতিযোগিতা পরিচালনা করেন নারায়ন দাশ ও মৃদুল মল্লিক।

কক্সবাজার জেলার বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছেন শঙ্খধ্বনিতে ১ম রমা দাশ ( কক্সবাজার পৌরসভা), ২য় তৃণা পাল (সদর উপজেলা), ৩য় রুমকা সুশীল (পেকুয়া) এবং উলুধ্বনিতে ১ম অন্জনা শর্মা (রামু), সুমা দাশ (কক্সবাজার পৌরসভা) ও ৩য় নিখা দে (কক্সবাজার পৌরসভা)। প্রতিযোগিতায় জেলার উপজেলা ও পৌরসভা থেকে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION