মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

জাতীয় ক্রিকেট দলের অনুশীলনে যোগ দিচ্ছেন কোচ

খেলাধুলা ডেস্ক:

অতিমারির সময়ে জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করেছিলেন গত ১৯ জুলাই। প্রায় দুই মাসের এই অনুশীলনে তাদের পাশে ছিল না কোনো কোচ। অবশেষে তাদের অপেক্ষা ফুরাচ্ছে। কেননা আগামীকাল থেকেই অনুশীলনে কোচদের পাচ্ছেন মুমিনুল-মুশফিকরা।

লঙ্কা সিরিজ উপলক্ষ্যে দলের সঙ্গে যোগ দিতে গত রোববার রাতে দক্ষিণ আফ্রিকা থেকে ঢাকায় পৌঁছেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক। এক দিন বাদে ওয়েস্ট ইন্ডিজ থেকে কর্মস্থলে ফিরেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসনও। কিন্তু অতিমারিকালে সরকারি বিধি মোতাবেক এই তিনজনই রয়েছেন ১৪ দিনের কোয়ারেনটাইনে।

এদিকে শ্রীলঙ্কা সিরিজের সময়ও ঘনিয়ে এসেছে। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট সামনে রেখে সেই ১৯ জুলাই থেকে কোচহীন ব্যক্তিগত অনুশীলন করে আসছেন মুমিনুল-মুশফিকরা। সেটাও তো তদারকি করতে হবে। কিন্তু সেটা করতে হলে অবশ্যই তাদের কোয়ারেনটাইনের সময় কমিয়ে আনতে হবে।

অতীব গুরুত্বপূর্ণ এই বিষয়টি বিবেচনায় নিয়েই স্বাস্থ্য অধিদফতর বরাবর বিদেশি কোচিং স্টাফদের কোয়ারেনটাইনের সময় কমানোর আবেদন করেছিল লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসন। এবং তাদের আবেদনের প্রক্ষিতে তারা মৌখিকভাবে ইতিবাচক সাড়াও দিয়েছেল। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে লিখিত অনুমতি পেয়েছে বিসিবি। ফলে কোচদের মাঠের কাজ শুরু করতে আর বাধা রইল না।

১৩ সেপ্টেম্বর নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবি’র একটি সুত্রে আগামিকাল কোচদের কাজে যোগ দেওয়ার খবরটি পাওয়া গেছে। আর স্বাস্থ্য অধিদফতরের অনুমতিপত্রের খবর নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।দেবাশীষ জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা কোচদের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অনুমতি পেয়েছি।’

বিদেশি কোচিং স্টাফের অপর দুই সদস্য ট্রেনার নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ঢাকায় ফিরেছেন গত মাসের শেষ সপ্তাহে। ইতোমধ্যে তাদের কোয়ারেটাইনও শেষ হয়ে এসেছে। এদিকে বিসিবি’র নেওয়া প্রথম ধাপের করোনা পরীক্ষায় পজিটিভ হলেও গতকাল নেওয়া দ্বিতীয় পরীক্ষায় পাশ করেছেন ইংলিশ ট্রেনার নিক লি।

এদিকে স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টরি ও নবনিযুক্ত ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলানের নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। অতএব তাদের কোয়ারেনটাইনের সুরাহা লঙ্কান ক্রিকেট বোর্ডের স্বাস্থ্য প্রোটোকল অনুযায়ীই হবে।স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টেস্ট খেলতে এ মাসের ২৭ তারিখে দ্বীপ রাষ্ট্রটি সফরের কথা রয়েছে টিম বাংলাদেশের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION