বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

শেখ হাসিনার সরকার সকল পেশার মানুষের জন্য কাজ করে যাচ্ছে-জেলা প্রশাসক

ভয়েস প্রতিবেদক:

“ শেখ হাসিনার দিনবদলে, সমাজসেবা এগিয়ে চলে” এ শ্লোগানকে সামনে রেখে কক্সবাজারে ক্যান্সার,কিডনি,থ্যালাসেমিয়া,জন্মগত হৃদরোগী, স্ট্রোকে প্যারালাইজ্ড, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের চিকিৎসাসেবার সুবিধার্থে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যাবলয়।

পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকার ৫১জন অসুস্থ রোগীদের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ২৫ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

সোমবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: কামাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল শ্রেনী পেশার মানুষের জন্য কাজ করে যাচ্ছে অবিরামভাবে। আর এই আর্থিক অনুদানের চেক প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে এই চেকগুলো বিতরণ করা হচ্ছে।যাতে প্রকৃত রোগীরাই চিকিৎসাসেবার সুবিধার্থে এই আর্থিক অনুদান পাই।

জেলা সমাজসেবা কার্যা লয়ের উপ-পরিচালক মো: ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদুর রহমান মোল্লা,পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যা লয়ের সহকারি পরিচালক মো: সফিউদ্দিন।

এ সময় জেলা সমাজসেবা কার্যারলয়ের সহকারি পরিচালক মো: আবুল কাশেম,প্রশাসনিক কর্মকর্তা মো: তৈয়ব আলীসহ সমাজসেবা কার্যাতলয়ের কর্মকর্তা,সাংবাদিক,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন্।
পরে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION