বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

পেকুয়ায় নিখোঁজের তিনদিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় নিখোঁজের তিনদিন পর নদী থেকে আজিম উদ্দিন (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত আজিম উদ্দিন উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি নতুনপাড়া গ্রামের মুহাম্মদ শাকের উল্লাহর ছেলে।

নিহতের স্ত্রী নাছিমা আক্তার বলেন, আজিম উদ্দিন গত রবিবার থেকে নিখোঁজ ছিল। রাতে মাছ শিকার করতে গিয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে টইটং প্রবাহমান খালের নাপিতখালী-মৌলভী বাজার পয়েন্টে স্থানীয়রা তার ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে আমরা তার লাশ শনাক্ত করি। পুলিশকে অবগত করা হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পেকুয়া থানার ওসি কামরুল আজম জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সাথে জাল, রশি ও মাছ ছিল। কোন ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION