শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

 এবার একই বাদীর অপহরণ-ধর্ষণের মামলা ভিপি নূরের বিরুদ্ধে

ভয়েস নিউজ ডেস্ক:

ধর্ষণে সহযোগিতার মামলার পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্রহননের অভিযোগে আরেক মামলা করেছেন একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

সোমবার রাতে ঢাকার কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা এ মামলায় নূরসহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ছয়জনকে আসামি করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান জানান, পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে (২৮) এ মামলার ১ নম্বর আসামি আর আহ্বায়ক হাসান আল মামুনকে ২ নম্বর আসামি করা হয়েছে।

এ মামলায় পরিষদের যুগ্ম-আহ্বায়ক ভিপি নূরকে ৩ নম্বর আসামি করা হয়েছে। এর আগে লালবাগ থানায় করা একই বাদীর অপর মামলায় নূরকে ৩ নম্বর আসামি আর হাসান আল মামুনকে ১ নম্বর আসামি করা হয়।

বাকি তিন আসামি হলেন- পরিষদের যুগ্ম-আহ্বায়ক ইফুল ইসলাম (২৮), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা (২৫) এবং কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ হিল বাকি (২৩)।

এদিকে লালবাগ থানায় ধর্ষণে সহযোগিতার মামলা হওয়ার পর তা ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে রবিবার রাতে বিক্ষোভ করছিল নূরের সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পুলিশ সেখা থেকে নূর ও তার সাত সহযোগীকে ধরে নিয়ে গেলেও পরে ছেড়ে দেয়।সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION