শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

সেই ক্যাসিনো রিজার্ভ চুরির বাংলাদেশ ব্যাংকের মামলার নোটিশ পেয়েছে স্বীকার

ভয়েস নিউজ ডেস্ক:

ফিলিপাইনের বিতর্কিত ক্যাসিনো অপারেটর ব্লুমবেরি রিসোর্ট বাংলাদেশ ব্যাংকের করা নতুন মামলার নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছে।

গত মার্চে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টে মামলা খারিজ হওয়ার পর বাংলাদেশ ব্যাংক মে মাসের শেষ দিকে নিউইয়র্ক স্টেট কোর্টের মাধ্যমে নতুন করে ১৭ প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। এরপর জুনের প্রথম সপ্তাহে ব্লুমবেরি দাবি করে, তারা মামলার বিষয়ে অবহিত হলেও কোনো ধরনের নোটিশ যায়নি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় চার বছর আগে। তার ৫৬১ কোটি টাকা এখনো ফেরত আসেনি। চুরি যাওয়া অর্থের বড় একটি অংশ এই ক্যাসিনোতে বিনিয়োগ করা হয়। মার্চে মামলা খারিজ হওয়ায় সেই অর্থ ফেরত আসার সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে যায়। এখন নতুন মামলায় আবার আশা জাগছে।

সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিকানাধীন ব্লুমবেরি রিসোর্টের বরাত দিয়ে ইনসাইড এশিয়ান গেমিং জানিয়েছে, প্রতিষ্ঠানটি গত বুধবার মেইলের মাধ্যমে নোটিশ পাওয়ার কথা নিশ্চিত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এই নোটিশে অর্থ ফেরত দেয়ার দাবি করা হয়েছে।

ব্লুমবার্গ বলছে, তারা এই অভিযোগ থেকে নিজেদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION