বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী :
মহেশখালী থানা পুলিশ ভোরে অভিযান চালিয়ে দেড় লাখ পিচ ইয়াবাসহ পাচারে জড়িত সহযোগী দু জন কে আটক করেছে।
এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি কার্ভাড ভ্যানও জব্দ করা হয়। করোনাকালে এমন জঘন্য ঘটনাটি ঘটেছে ৫ মে ভোর ৪ টায় ছোট মহেশখালী ইউনিয়েনে।
অভিযান সূত্রে জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর এর নেতৃত্বে লম্বা ঘোনা নামক স্থান থেকে এ বৃহৎ পরিমাণ ইয়াবাসহ দুই সহযোগীকে আটক করে।
এই বিশাল ইয়াবা চালান কর্ভাড ভ্যানে পাচারের আগে রাতে ছোট মহেশখালী ইউনিয়নের ডেইল পাড়া ৭নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি ও তার জামাতা স্পীট বোট ড্রাইভার সাদ্দামের বাড়িতেই অবস্থান করছিল পাচারকারীরা। পাচারে জড়িত থাকায় একটি কার্ভাড ভ্যান জব্দ করে পুলিশ।
আটক হওয়া একজন চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকার আয়ুব আলীর ছেলে মোঃ করিম উল্লাহ (৩৫) অন্য জনের বাড়ী সুনামগঞ্জের তাহিরপুরের লাকসামের সোলাইমানের ছেলে নূর মোহাম্মদ (৩২)।
স্থানীয় একাধিক সুত্র জানায়, বিপুল পরিমাণ ইয়াবা আটকের পর থেকে ওসমান গনি মেম্বার ও তার ছেলে এবং স্পীটবোট ড্রাইভার সাদ্দামসহ অজানা কারণে বেশ কজন আত্মগোপনে রয়েছে। স্থানীয় মানুষদের ত্রাণ দেওয়ার কথা বলে কভার্ট ভ্যান করে কিছু ত্রাণ সামগ্রী নিয়ে আসে । উক্ত কাভার্ড ভ্যান করে ইয়াবার বিশাল চালানটি পাচারের চেষ্টা সময় ধরা পড়ে।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর জানান, ছোট মহেশখালী ৭নং ওয়ার্ডের মেম্বার ওসমানের বাড়ীতে ৪ মে রাতে অবস্থান নেন ইয়াবাচালান কারবারীরা । ৫ মে ভোরে ইয়াবা নিয়ে যাওয়ার সময় লম্বা ঘোনা নামক স্থান থেকে ইয়াবাসহ দুই কারবারিকে প্রায় দেড় লক্ষ পিস ইয়াবাসহ আটক করে।
আটক হওয়া ইয়াবা কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্যবহুল কথা জানিয়েছেন। সে মতে তাদেরও ধরার চেষ্টা করা হচ্ছে। ইয়াবার গড়ফাদারদের ধরতে প্রয়োজনে চিরুনী অভিযান চালানো হবে। আটককৃত ও পলাতক ইয়াবাকারবারীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনের মামলা করা হবে।
ভয়েস/জেইউ।