বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি দেশের অন্যতম সমবায়ি ও একাধীক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এডঃ এস.এ.এম রফিক উল্লাহ’র ৩৬ তম মৃত্যু বার্ষিকী ৬ মে। ১৯৮৪
সালের ৬ মে তিনি মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের (বর্তমানে সরকারি) একটি সভা শেষে কক্সবাজার ফেরার পথে মহেশখালী-বাকঁখালী চ্যানেলে এক মর্মান্তিক নৌকা ডুবিতে মৃত্যু বরণ করেছিলেন।
এডঃ এস,এ,এম রফিক উল্লাহ’র জীবন বৃত্তান্ত:
১৯৩৭ সালের ডিসেম্বর মাসের ২ তারিখে এক শুভলগ্নে মহেশখালীর সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে এস,এ,এম রফিক উল্লাহ’র জন্ম। পিতা মরহুম মকবুল আহমদ মোকতার ছিলেন মহেশখালীর ঋণ সালিশী বোর্ডের চেয়ারম্যান। মাতার নাম মরহুম কুলসুম বেগম। মরহুমের প্রথম পুত্র মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক ঊল্লাহ রফিক মরহুম পিতার এডঃ এস.এ.এম বেদেহী আত্মার মাগফিরাত কামনা করে সর্বস্তরের মানুষের প্রতি দোয়া কামনা করেছেন।
ভয়েস/জেইউ।