শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

অ্যাটর্নি জেনারেলের সামনে মামলার জট কমানোর চ্যালেঞ্জ

ভয়েস নিউজ ডেস্ক:

কার্যভারের প্রথম দিনেই বিচার বিভাগের মামলার জট কমিয়ে আনার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সদ্য নিযুক্ত অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি বলেছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মামলা জট কমানো। আমাদের দেশে অনেক মামলা রয়ে গেছে, অনেক মামলা জট হয়ে আছে। এই জট কমানো হচ্ছে বিচার বিভাগে আমার প্রধান চ্যালেঞ্জ। রবিবার (১১ অক্টোবর) সুপ্রিম কোর্টস্থ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব আশ্বাস দেন।

আদালত অঙ্গনের দুর্নীতি-অনিয়ম বন্ধে সহযোগিতা চেয়ে সাংবাদিকদের উদ্দেশে এএম আমিন উদ্দিন বলেন, ‘অনিয়ম-দুর্নীতি বন্ধে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে দুর্নীতি বন্ধ করা অনেক সহজ হবে। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে যেকোনও ধরনের দুর্নীতিকে প্রতিরোধ করার চেষ্টা করবো।’

প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রসঙ্গে বর্তমান অ্যাটর্নি জেনারেল বলেন, দক্ষতা ও সততায় মাহবুবে আলম এই অফিসটাকে, এই পদটাকে যে উচ্চতায় নিয়ে গেছেন, আমি চেষ্টা করবো সেটা বজায় রাখার জন্য। আমি চেষ্টা করবো, তিনি যে উচ্চতা সৃষ্টি করে গেছেন, সেটিকে নিম্নগামী হতে না দেওয়া।
দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করা হলে এএম আমিন উদ্দিন বলেন, ‘নারী শিশু নির্যাতনের কথা যদি বলেন, সরকার কিন্তু আগামীকালই বিষয়টা ক্যাবিনেট মিটিংয়ে তুলবেন। শাস্তি মৃত্যুদণ্ড করে দেওয়া হচ্ছে।

দীর্ঘদিন ঝুলে থাকা গুরুত্বপূর্ণ মামলার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো আজ প্রথম এলাম। আমি উনাদের (ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল) সঙ্গে বসবো। বসে আমি দেখব কোন কোন মামলা পেন্ডিং আছে। সেখান থেকে কিছু মামলা রিভিশনের কারণে বন্ধ হয়ে আছে, সেগুলো খুঁজে বের করে সচল করার চেষ্টা করবো। আর যেগুলো আপিল আছে সেগুলো শুনানি করে নিষ্পত্তির চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘আপিল বিভাগের ভার্চুয়াল কোর্ট প্রায় চার হাজার মামলা নিষ্পত্তি করে দিয়েছেন। আপিল বিভাগ কিন্তু পুরনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে শুনছেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং আইনজীবী সমিতির সভাপতি হিসেবে আমি মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করব, হাইকোর্টেও যেসব পুরনো মামলা রয়েছে, সেগুলো নিষ্পত্তি করার জন্য বেঞ্চগুলোকে যেন বিশেষ নির্দেশনা দেন।’
এছাড়াও দেশের বিভিন্ন জেলায় যারা পাবলিক প্রসিকিউটর আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে বিচারাধীন যেসব মামলা স্থগিত হয়ে আছে, সেগুলোর দ্রুত শুনানির উদ্যোগ নেবেন বলেও তিনি জানান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, রাষ্ট্রের পক্ষে কাজ করার জন্য রাষ্ট্র আমাকে নিয়োগ দিয়েছে। অ্যাটর্নি জেনারেল হিসেবে আমি রাষ্ট্রীয় সকল দায়িত্ব যথাযথভাবে পালন করবো। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করবো।

প্রসঙ্গত, রবিবার (১১ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল হিসেবে এএম আমিন উদ্দিন তার কার্যক্রম শুরু করেন। এদিন তিনি আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন। এরপর আইনজীবী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিক সম্মেলনে অংশ নেন। সূত্র: বাংলা ট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION