মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের প্রস্তাব মেনে নেয়া ছাড়া যুক্তরাষ্ট্রের বিকল্প নেই: গালিবাফ ক্ষমা করলে গুনাহ মাফ হয় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যে স্থানীয়দের ৩শ’ একর জমিতে চাষাবাদ ব্যাহত সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার জামিন বিজয়ের ক্ষমতার স্থায়ীত্ব, তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে জ্যোতিষীর বিস্ফোরক মন্তব্য ইরানকে নতি স্বীকার করানোর মতো ‘হাতিয়ার’ ট্রাম্পের ফুরিয়ে আসছে: বিশ্লেষক খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী কোনো কাজে সফল হতে যা করবেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা: শহরে নিরাপত্তা জোরদারে আহবান স্বপ্নার এনসিপি প্রথম ধাপে উপজেলা ও পৌর নির্বাচনে ১০০ প্রার্থী ঘোষণা

ইউটিউব দিচ্ছে কেনা-কাটার সুযোগ

তথ্য প্রযুক্তি ডেস্ক:

ইউটিউব ব্যবহারকারীদের সরাসরি কেনাকাটা করার সুযোগ দিতে নতুন ফিচার পরীক্ষা করে দেখছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ব্লুমবার্গ জানিয়েছে, পৃথিবীর বৃহৎ এই ভিডিও সাইট সম্প্রতি ক্রিয়েটরদের ইউটিউব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তাদের ক্লিপে পণ্য ট্যাগ এবং ট্র্যাকের আহ্বান জানানো শুরু করেছে। এরপরে ডেটা অ্যানালেটিকসে লিংকড করা হবে।

ইউটিউবের একজন মুখপাত্র নতুন ফিচার পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট কয়েকটি চ্যানেলে এই ফিচার পরীক্ষা করা হচ্ছে।ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, যেসব পণ্য ভিডিওতে দেখা যাবে, তা ক্রিয়েটররা নিয়ন্ত্রণ করতে পারবেন।

করোনা মহামারীতে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানগুলো গুগলে তুলনামূলক বিজ্ঞাপন কম দিচ্ছে। অন্যদিকে এ সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ভালো ছিল। তা ছাড়া ফেইসবুক ও ইনস্টাগ্রাম ই-কমার্সের জন্য নতুন নতুন সুবিধা আনতে থাকলেও গুগল এ বিষয়ে তেমন কোনো ফিচার আনেনি।

দীর্ঘদিন ধরেই গুগলের নির্বাহীরা ইউটিউবে ই-কমার্স সুবিধা সংযোজনের ইঙ্গিত দিয়ে আসছিলেন। গুগলের এক আয়োজনে সম্প্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেছিলেন, ইউটিউবের হাজার হাজার আনবক্সিং ভিডিওগুলোতে হয়তো শিগগিরই কেনাকাটার সুবিধা যুক্ত হবে।পুরো বিষয়টিকে ‘পরীক্ষামূলক’ মন্তব্য করে বাড়তি কোনো তথ্য দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION