বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

শহিদুল ইসলাম, উখিয়া :

উখিয়ার পালংখালীতে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত রোহিঙ্গা হলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের আবদুল জলিলের ছেলে মো: সাদেক (২২)।

বৃহস্পতিবার (৭ মে) ভোরে উখিয়ার পালংখালীর রহমতেরবিল সীমান্তে এঘটনা ঘটে।

কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রাতে গোপন সংবাদে জানতে পারেন যে উখিয়ার পালংখালী রহমতেরবিল সীমান্ত দিয়ে ইয়াবা একটি চালান এপারে প্রবেশ করবে। একারণে বিজিবির সদস্যরা ওই এলাকায় অবস্থান নেয়।

পরে মিয়ানমারের ওপার থেকে আসা দুইজন লোককে থামানোর সংকেত দিলে তা অমান্য করে বিজিবির সদস্যদের গুলি করে পালিয়ে যাওয়ার চেস্টা করে। এসময় বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ১ টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও ৩০ হাজার ইয়াবা সহ এক পাচারকারীর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত পাচারকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে ধারনা করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য বিজিবির সাথে বন্দুক যুদ্ধে এপর্যন্ত  ১৩ জন ইয়াবা ব্যবসায়ী নিহত হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION