শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ

ভয়েস নিউজ ডেস্ক :

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে নয়টি বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর সংক্রমণ জনিত কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সকল প্রকার বদলি বন্ধ রাখা সমীচীন। এমতাবস্থায় করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সকল ধরনের বদলি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। ’

চিঠির অনুলিপি সব জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ছাড়াও উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির নির্দেশিকা অনুযায়ী, সাধারণভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রতি শিক্ষা বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে একই উপজেলা/থানা, আন্তঃউপেজেলা/থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এবং যে কোনো উপজেলা/জেলা থেকে সিটি করপোরেশনে বদলি করা যায়।

বদলির এই তিন মাস সময়কাল ছাড়া অন্য সময় যেকোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হলে ওই পদ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক পূরণ করা সম্ভব না হলে বিভাগীয় উপ-পরিচালক নিজ অধিক্ষেত্র ও সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার মধ্যে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রধান শিক্ষক পদে আন্তঃবিভাগ বদলি করতে পারেন।

তবে এ বছর করোনার কারণে অনলাইনে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সফটওয়্যার ডেভেলপমেন্টও করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION