বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
আজ ৭ মে মহেশখালী ২জন করোনা শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক তাঁ বাড়ি বড়মহেশখালী ইউনিয়নের মুন্সিরডেইল।
অপরজন হাসপাতালের যক্ষা বিভাগের টিএলসিএ।তাঁর বাড়ি ও বড় মহেশখালী হিন্দু পাড়ায়। তাঁরা কিভাবে করোনা আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত হতে পারেননি মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিল্পনা কর্মকর্তা মাহফুজুল হক।
তিনি বলেন, তাঁদের কোনো উপসর্গ ছিলো না। তারপরও সন্দেহ হওয়ায় করোনা নমুনা পরীক্ষা করা হয়। নমুনায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। তাদেরকে আপাতত কোনো প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে পাঠানো হবে না। বাড়িতেই আইসোলেশনের পরিবেশ তৈরি করে সেখানে চিকিৎসা দেয়া হবে।
ভয়েস/জেইউ।