বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সঠিক তথ্য জেনে, সচেতন হয়ে কুতুবদিয়াকে করোনামুক্ত রাখি-ওসি কুতুবদিয়া

জিকির উল্লাহ জিকু:

সম্পূর্ণ এবং সঠিক তথ্য জানুন। সচেতন হোন, কুতুবদিয়াকে করোনামুক্ত রাখতে ভূমিকা রাখুন এমন আহবান করেন কুতুবদিয়ার মানুষের প্রতি থানার ওসি দিদারুল ফেরদৌস। কুতুবদিয়ায় এখনো পর্যন্ত কোনো করোনা রোগি পাওয়া যায়নি তবুও সতর্কতা।

সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন একমাত্র করোনা মুক্তির উপায় হিসেবে আজ  ৮ মে শুক্রবার সাতকানিয়া, মহেশখালী ও চট্টগ্রাম থেকে আসা ৮২ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণ করেছে কুতুবদিয়া থানা পুলিশ।

তথ্য সূত্রমতে, সকাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বড়ঘোপ ঘাট থেকে ৬১ জন, পিলটকাটা খাল পয়েন্ট থেকে ১৬ জন এবং কুতুবদিয়ার অন্যান্য পয়েন্ট থেকে ৫ জনকে হেফাজতে নিয়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে।

ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে আগত প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরিমাপ করছেন-ওসি ফেরদৌস

এদের মধ্যে ৩৩ জনকে কৈয়ারবিলের আবু হানিফা একাডেমিতে, ৩২ জনকে আইডিয়াল হাই স্কুলে, ১৬ জনকে দক্ষিণ ধুরং এর ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ১ জনকে আলী আকবর ডেইল ইউনিয়নের কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

এরইমধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবস্থানের নির্ধারিত সময় ১৪ দিন শেষে আইডিয়াল হাই স্কুল থেকে ২৬ জনকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস জানান, ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে আজকে আগত প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। তবে কারও শরীরেই অস্বাভাবিক তাপমাত্রা পরিলক্ষিত হয়নি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION