শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফের লেদা লবণ মাঠে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগে মিলল ৩০ হাজার ইয়াবা

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে লেদা ছ্যুরিখাল সংলগ্ন লবণ মাঠ এলাকায় বিজিবি ও মাদক পাচারকারি মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।এসময় পাচারকারিরা পালিয়ে গেলেও ফেলে যাওয়া পলিথিন ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ছ্যুরিখাল সংলগ্ন লবণ মাঠ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী হয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান হ্নীলা লেদা ছ্যুরিখাল সংলগ্ন লবণ মাঠ দিয়ে এলাকায় প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় লেদা বিওপির একটি বিশেষ টহলদল অভিযানে যায়।
কিছুক্ষণ পর এক ব্যক্তিকে লেদা ছ্যুরিখাল সংলগ্ন লবণ মাঠ দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের দিকে আসতে দেখে টহলদল চ্যালেঞ্জ করে। পাচারকারীরা দূর থেকে টহলদলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে টহলদলও সরকারী সম্পদ এবং নিজের জান-মাল রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।ইয়াবা পাচারকারীরা ভীত- হয়ে অন্ধকারের সুযোগ নিয়ে লবণ মাঠ এলাকা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের দিকে পালিয়ে যায়।পরে লবণ মাঠ এলাকা তল্লাশি করে পাচারকারী ফেলে যাওয়া একটি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়।ব্যাগটি খুলে গণনা করে ৯০লাখ টাকার মূল্যের ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION