শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

লটারিতে নির্ণয় হবে প্রাথমিক ও মাধ্যমিক ভর্তি:শিক্ষামন্ত্রী

প্রাথমিক, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারি ও বেসরকারি স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রতি শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৫ নভেম্বর) মাধ্যমিক পর্যায়ে ভর্তিসংক্রান্ত বিষয়ে কথা বলতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষার নেয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ। তাই বাধ্য হয়েই লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এলাকা ভিত্তিক কোটা বাড়িয়ে ৫০ ভাগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

দেশে করোনার প্রকোপ দেখা দেওয়ার কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আছে। করোনার সংক্রমণের কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও বাতিল করা হয়েছে। সবশেষ এ বছরের এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়েছে। সূত্র:বার্তা২৪।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION