শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

অর্থপাচারের মাধ্যমে বিদেশে বাড়ি কেনা দ্বৈত নাগরিকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

হাইকোর্ট,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

অর্থপাচারের মাধ্যমে বিদেশে বাড়ি কিনেছেন এমন সব দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী বাংলাদেশিদের নাম ও ঠিকানার তালিকা চেয়েছেন হাইকোর্ট।

একটি স্বপ্রণোদিত রুলের শুনানিতে অংশ নিয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বিশেষ শাখার (ইমিগ্রেশন) সুপারকে এ তালিকা দাখিল করতে বলেছেন আদালত।

আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে ইমিগ্রেশন পুলিশ সুপারকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রেকর্ড থেকে তথ্য নিয়ে তালিকা তৈরি করতে বলা হয়েছে।

আদালত আজ বলেছেন, অর্থপাচারের মাধ্যমে বিদেশে বাড়ি কিনেছেন এমন সব দ্বৈত নাগরিক ও পাসপোর্টধারী বাংলাদেশিরা দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নির্বিঘ্নে যাতায়াত করছেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে, গত ১৭ ডিসেম্বর বিদেশে অর্থপাচারকারীদের বিষয়ে পরবর্তী তথ্য জানাতে দুদক ও রাষ্ট্রপক্ষকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন হাইকোর্ট। ওই আদেশের ধারাবাহিকতায় আজ নতুন এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সূত্র:দ্যা ডেইলী স্টার।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION