শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

আইনজীবীকে কাঠগড়ায় হেনস্থা: ম্যাজিস্ট্রেটের এজলাসে তালা

ভয়েস নিউজ ডেস্ক:

আইনজীবীকে কাঠগড়ায় হেনস্থা করার প্রতিবাদে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাসে তালা লাগিয়েছেন বিক্ষুব্ধ আইনজীবীরা। তারা ওই ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবি জানান।

বুধবার (২৩ ডিসেম্বর) বিক্ষুদ্ধ আইনজীবীরা ওই আদালত থেকে সবাইকে বের করে তালা লাগিয়ে বিচারকের অপসারণ চেয়ে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের কারণে সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ রয়েছে। আদালতের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা আইনজীবী সমিতির সদস্য হান্নান ভূঁইয়া বলেন, ‘মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে এক আইনজীবীর মামলা শুনানির জন্য দিন ধার্য ছিল। সিএমএম কোর্টের বিচারকাজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়ার কথা। কিন্তু ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর দেড় থেকে দুই ঘণ্টা পর এজলাসে ওঠেন। তখন ওই আইনজীবী এর কারণ জানতে চান। এ কারণে ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখেন। আমরা এর প্রতিবাদে আজ আন্দোলন করছি। তার অপসারণ দাবি করছি।’

এদিকে, আইনজীবীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ সিএমএম আদালতের মূল গেটে তালা লাগিয়ে দেয়।

এর আগে, গতকাল কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন দিয়েছেন ভুক্তভোগী আইনজীবী রুবেল আহমেদ। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION