শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেশে একদিনে করোনা শনাক্ত ১০৩৪ জন, মৃত্যু আরো ১১ জনের

ভয়েস নিউজ ডেস্ক:

গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। যা দেশে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৬৯১ জনে। এসময়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো ১১ জন মারা গেছেন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৯ জনে।

আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২৯ হাজার ৮৬৫টি। এসব নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭টি ল্যাবে। নতুন করে আরেকটি ল্যাব সংযোজিত হয়েছে, নতুন সংযোজিত ল্যাবটি হলো আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী।

আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ঢাকা সিটি ও ঢাকা এলাকার বলেও উল্লেখ করেন নাসিমা সুলতানা। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের ২৫২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ৯০২ জন সুস্থ হলেন।

এখন পর্যন্ত পাওয়া তথ্যের বিশ্লেষণে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৮ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ বলে জানান নাসিমা সুলতানা।

মারা যাওয়া ১১ জনের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৬ জন। এদের বয়সভিত্তিক বিশ্লেষণে তিনি বলেন, এদের মধ্যে সত্তুরোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব চারজন, চল্লিশোর্ধ্ব দুজন, ত্রিশোর্ধ্ব দুজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সসীমার রয়েছেন একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং রংপুর বিভাগে একজন।

গেল বছর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী ভাইরাসটিতে দেশে প্রথম আক্রান্ত শনাক্ত হয় গেল ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে পঞ্চাশ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার দ্রুত বাড়তে শুরু করেছে। সূত্র:বণিকবার্তা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION