শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

৫ জনের ফাঁসি ইউপি সদস্য হত্যা মামলায়

আইন আদালত

ভয়েস নিউজ ডেস্ক:

মানিকগঞ্জের ঘিওরে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী হত্যা মামলায় আপন ভাই-বোনসহ পাঁচ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে মামলার ১৩ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শাহানা হক সিদ্দিকা এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ঘিওরের ফুলহারা গ্রামের মো. শহিদের ছেলে মো. মঞ্জুর রহমান, রহিজ উদ্দিনের ছেলে মো. বাবুল মিয়া, গগন খাঁর ছেলে আজিজুল হক এবং গগন খাঁর মেয়ে ফেলি বেগম।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ১৮ জুন জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ফুলহারা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যা করেন। এ ঘটনায় তার ভাই মনছুর আলী বাদী হয়ে ২৫ জনের নামে থানায় মামলা করেন। পুলিশ ১৮ জনের নামে আদালতে অভিযোগ দাখিল করেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) আদালত মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগমকে ফাঁসির আদেশ দেন।

একই সঙ্গে গগন খাঁ, শহীদ দেওয়ান, রাজা মিয়া, বেলায়েত হোসেন, মনোয়ারা বেগম, রাশিদা বেগম, রেহেনা বেগম, মনোয়ারা বেগম-২, রেনু বেগম, সেলিনা বেগম, সায়েদুর রহমান, আরমান আলী ও রেজিয়া বেগমকে বেকসুর খালাস দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নিরঞ্জন বসাক এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মো. লুৎফর রহমান। সূত্র: জাগোনিউজ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION