শনিবার, ২০ Jun ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

 সাধারণ ছুটির মেয়াদ ঈদ পর্যন্ত বর্ধিত হতে পারে

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং ঈদের আগে মাত্র চারটি কর্মদিবসের জন্য অফিসগুলো না খুলে সাধারণ ছুটির মেয়াদ আসন্ন ঈদ-উল-ফিতরের ছুটি পর্যন্ত বর্ধিত হতে পারে।

মঙ্গলবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাস হোসেনের বরাত দিয়ে বার্তা সংস্থা উএনবি এ কথা জানায়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রধানমন্ত্রী ছুটি বিষয়ে যদি সিদ্ধান্ত দেন, তাহলে ঈদ পরবর্তী সময় নিয়েই সিদ্ধান্ত নিবেন। তবে বর্তমান সিমটম (লক্ষণ/উপসর্গ) বা যে অবস্থা, সবকিছু মিলিয়ে তো আমার মনে হয় ছুটি বাড়বে।

ছুটির বিষয়ে কবে নাগাদ সরকারের সিদ্ধান্ত জানানো হতে পারে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘কাল (বুধবার) বা পরশুর (বৃহস্পতিবার) মধ্যে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঈদের আগে মাত্র চারটি কর্মদিবস রয়েছে। সে হিসেবে চারদিনের জন্য অফিস খুলে আরও সমস্যা হতে পারে। এজন্য ওই চারদিন এবং ঈদের বন্ধসহ ঈদ পরবর্তী সময় পর্যন্ত ছুটির ঘোষণা আসতে পারে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২১ মে শবে কদরের ছুটি রয়েছে, ২২মে এবং ২৩মে সাপ্তাহিক ছুটি এবং ২৪ থেকে ২৬ মে পর্যন্ত ঈদের ছুটি রয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি-বেসরকারি অফিস সমূহ প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।পরবর্তীতে তা কয়েক দাফে ১৭ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION