সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের

শাহনওয়াজ আহমেদ’র মৃত্যুতে প্রেসক্লাবে শোকসভা মঙ্গলবার

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা আইনজীবি সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট শাহনওয়াজ আহমেদ জাহাঙ্গীর মৃত্যুতে কক্সবাজার প্রেসক্লাবের উদ্যোগে এক শোকসভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) কক্সবাজার প্রেসক্লাবে এই শোকসভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ৬টায় প্রেসক্লাবের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।

এদিকে সোমবার দুপুরে জুহুরের নামাজ শেষে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শাহনওয়াজ আহমেদ জাহাঙ্গীর জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মুফতি সোলাইমান কাসেমী।

জানাজার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগ সভাপতি এড. ফরিদুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ ও মরহুমের বড় সন্তান নৌ বাহিনীর কর্মকর্তা কমোডর মাসুদ ইকবাল।

এরপর নামাজে জানাযা শেষে শহরের গোলদীঘির পাড়স্থ বড় কবরস্থানে শাহনওয়াজ আহমেদ জাহাঙ্গীরকে দাফন করা হয়।

উল্লেখ্য, রোববার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে অ্যাডভোকেট শাহনওয়াজ আহমেদ জাহাঙ্গীর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION