রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

চকরিয়ার মধ্য মেধা কচ্ছপিয়া হতে চোরাই মোটরসাইকেল সহ ৩ জন আটক

ভয়েস প্রতিবেদক:
জেলার চকরিয়া থানাধীন মধ্য মেধা কচ্ছপিয়া গ্রামে অভিযান চালিয়ে ৬ টি চোরাই মোটরসাইকেল সহ সন্দিগ্ধ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- তারেক, মোহাম্মদ শাহরিয়া, নূরুল আমিন। তাদের বাড়ি  হচ্ছে চকরিয়ার মধ্য মেধা কচ্ছপিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই সিন্ডিকেট জানান, তারা দেশের বিভিন্ন স্থানের চোরাই মোটর সাইকেল ক্রয় করে ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে ভূয়া নম্বরপ্লেট ব্যবহার করে গোপনে বিক্রি করে থাকে।
গোয়েন্দা পুলিশ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION