শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

বিভিন্ন দাবীতে নীলক্ষেতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভয়েস নিউজ ডেস্ক:

চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। শিক্ষার্থীদের অবরোধে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে পুলিশ পক্ষ থেকে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের খামখেয়ালি মনোভাবের বহিঃপ্রকাশ এই সিদ্ধান্ত। অচিরেই পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে চলমান পরীক্ষা শেষ করার দাবি জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা ও ঢাকা কলেজের ছাত্র এ কে এম আবু বকর বলেন, ‘করোনা মহামারির মধ্যে হঠাৎ করে কেন পরীক্ষা শুরু করলো? কী কারণে এতোগুলো শিক্ষার্থীদের ঢাকায় আনলো? এখন আবার কেন মাঝপথে পরীক্ষা বন্ধ করে দিলো? ’

আবু বকর আরও বলেন, ‘সাত কলেজের চলমান পরীক্ষাসমূহ চলতি রুটিনে নিয়ে নেওয়ার দাবিতে গতকালও আমরা বিক্ষোভ করেছি। আজকে সকাল থেকে সে ধারাবাহিক কর্মসূচি শুরু হয়েছে।’ সুত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION