সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

পৌর কাউন্সিলর বাবুর মৃত্যুতে পৌর পরিষদের তিনদিনের শোক

সংবাদ বিজ্ঞপ্তি :
হঠাৎ অসুস্থ হয়ে দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে অকাল মৃত্যুর কাছেই হার মেনেছেন কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ আহমদ বাবু।
শুক্রবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই জনপ্রতিনিধি। (ইন্নালিল্লাহি…রাজিউন)। কাল (শনিবার) বেলা দুইটায় বাহারছড়া গোল চত্বর মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এর আগে বেলা ১২টার দিকে বাবুর মরদেহ তাঁর দীর্ঘদিনের কর্মস্থল কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১টা পর্যন্ত রেখে মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবে পৌর পরিষদ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৯ বছর। মা, স্ত্রী, সন্তান, দুই ভাই দুই বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন এবং গুনাগ্রহী রেখে গেছেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। হাসপাতালের সামনে ভিড় জমায় শত শত শোকাহত মানুষ। এমন একটি তাজা প্রাণের অকাল প্রয়াণের সংবাদ যেন আঘাত করেছে পৌরবাসীসহ সকল শ্রেণী-পেশার মানুষের অন্তরজুড়ে।
এর আগে গুরুতর অসুস্থ পৌর কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু’র শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য জানাতে শুক্রবার সকালে মেয়র মুজিবুর রহমানের উপস্থিতিতে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে বৈঠক হয়।
ওই সময় পরিবারের পক্ষে বাবু’র বড় ভাই জেলা আওয়ামী লীগ নেতা কাজী মোস্তাক আহমেদ শামীমসহ অন্তত ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত ছিলেন।
এদিকে কক্সবাজার পৌরসভার কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু’র অকাল মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচী ঘোষণা করেছে পৌর পরিষদ। এর মধ্যে রয়েছে শনিবার সকাল থেকে মেয়র, কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সকলেই কালো ব্যাজ ধারণ। একইদিন সকাল থেকে পৌরসভা কার্যালয়সহ পুরো পৌর এলাকাজুড়ে কালো পতাকা উত্তোলন।
রোববার সকাল ১১টায় মরহুমের কবর জেয়ারত।
সোমবার সারাদিন অফিস বন্ধ,  ওইদিন আছরের নামাজের পর পৌরসভা মসজিদে খতমে কোরআন ও দোয়া মোনাজাত।
অন্যদিকে সহকর্মীর অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, প্যানেল মেয়র-১ মাহবুবুর রহমান চৌধুরী, প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আক্তার কামাল আজাদ, কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর রাজ বিহারি দাশ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, সচিব রাসেল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নুরুল আলম, কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ রাজন।
কক্সবাজার প্রেসক্লাবের শোক:
কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের শোক:
পৌর কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।
কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন:
কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন টেলিভিশন সাংবাদিকদের সংগঠন কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক আহসান সুমন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION