শনিবার, ২৫ Jul ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

মাদকের মামলায় যুবকের কারাদন্ড

ভয়েস প্রতিবেদক:
ইয়াবার মামলায় শহিদুল ইসলাম শাহেদ (৩২) নামের এক যুবককে ৫ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (২মার্চ) দুপুরে কক্সবাজার যুগ্ন দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহমুদুল হাসান।

দন্ডপ্রাপ্ত আসামী ফেনী জেলার সদর উপজেলার পূর্ব ছিলোনিয়াস্ত দরবেশ মৌলভী বাড়ির আব্দুল মতিনের ছেলে। আসামী পলাতক।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট আব্দুর রউফ জানান, গত ২০১৮ সালে চকরিয়া হাইওয়ে পুলিশ এক হাজার পিস ইয়াবা সহ শহিদুল ইসলাম শাহেদকে গ্রেপ্তার করে। ওই মামলায় স্বাক্ষী প্রমাণ সাপেক্ষে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ কারাদন্ড দেন।

এদিকে গত সোমবার একই আদালত আরেকটি মাদকের মামলায় আব্দুল আলম (২৮) নামের যুবককে ৭বছর কারাদন্ড প্রদান করেন। একইভাবে দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ২মাস কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা এলাকার মৃত জাকের হোসেনের ছেলে। আসামী কারাগারে রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION