শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

সাকিব আল হাসান কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার: হাইকোর্ট

সাকিব আল হাসান, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠানে যোগ দেওয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, একজন বিশ্বমানের ক্রিকেটার কালীপূজায় নাকি মসজিদে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। এজন্য তো তাকে হত্যার হুমকি দিতে পারে না।

সাকিবকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামির জামিন আবেদনের শুনানিকালে মঙ্গলবার (৯ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশির উল্লাহ।

একইসঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকির ঘটনায় দায়ের করা মামলায় আসামি মহসীন তালুকদারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ২০২০ সালের ১৫ নভেম্বর রাত ১২টা ৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে চাপাতি দেখিয়ে সাকিবকে গলাকেটে হত্যার হুমকি দেয় মহসীন তালুকদার নামের ওই যুবক। কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন করার অভিযোগ তুলে ক্রিকেট তারকাকে এ হুমকি দেওয়া হয়। পরে গত ১৭ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। হুমকিদাতা মহসীন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের আজাদ বক্সের ছেলে।

ফেসবুক লাইভে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেওয়া ছাড়াও তাকে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার পরামর্শ দিয়ে গালিগালাজ করে মহসীন। সেলফি তোলা নিয়ে ভক্তদের সঙ্গে সাকিব আল হাসানের খারাপ আচরণের প্রসঙ্গ তুলেও গালিগালাজ করে সে। তবে ১৬ নভেম্বর সকালে ফের লাইভে এসে আগের লাইভের কথাগুলোর জন্য দুঃখ প্রকাশ করে মহসীন তালুকদার।

প্রসঙ্গত, গত ১২ নভেম্বর কলকাতায় গিয়ে একটি কালীপূজার অনুষ্ঠানে যান সাকিব আল হাসান। পূর্ব কলকাতার কাঁকুড়গাছিতে ‘আমরা সবাই ক্লাব’র ৫৯ তম শ্যামাপূজার অনুষ্ঠানে তিনি শুধু উপস্থিত ছিলেন, পূজা উদ্বোধন করেননি বলে জানান আয়োজকরা। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, ‘আমরা সবাই ক্লাব’ এর প্রধান পৃষ্ঠপোষক ও তৃণমূল কংগ্রেসের বিধায়ক পরেশ পাল, দক্ষিণেশ্বর আদ্যাপীঠের আচার্য মুরাল ভাই, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের উপদূতাবাস তৌফিক হাসান, দূতাবাস প্রধান কনসুলার বি এম জামাল হোসেন প্রমুখ। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION