রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় ডাব গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ভয়েস প্রতিবেদক, পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় গাব গাছ থেকে পড়ে মো. মোশারফ হোসাইন রোকন (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

ববিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টেটং ইউনিয়নের হাজি বাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মোশারফ হোসাইন একই এলাকার মো.আব্দুল মোনাফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোশারফ হোসাইন প্রতিদিনের মত ওই দিন বিকেলে স্থানীয় হাজি বাড়ি খেলার মাঠে খেলতে যায়। সেখানে খেলার এক পর্যায়ে গাব গাছের উপর উঠেছিলো। গাছের উপর থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন মোশারফ। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁর অবস্থা আশংকাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। চমেক হাসপাতালে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে টইটং ইউপির প্যানেল চেয়ারম্যান হাজ্বী শাহাব উদ্দিন সিকদার বলেন, গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু হয়েছে। তবুও প্রশাসনের অনুমতি নিয়ে লাশ দাফন করেছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION