সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিক্ষার্থীদের প্রতিযোগীতা সম্পন্ন

ভয়েস প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীতা শেষ হয়েছে।

গত ১১ মার্চ ২০২১ থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ প্রতিযোগীতায় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি,রচনা,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।শিশু একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

১৭ মার্চ ২০২১ সন্ধ্যায় শহিদ দৌলত ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে এসব প্রতিযোগীতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION