শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

মহেশখালীতে মাস্ক না পরায় ১১জনকে জরিমানা

এস এম রুবেল, মহেশখালী:

মহেশখালীতে মাস্ক না পরায় ১১জনকে ২ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান। ২৪ মার্চ বিকেল ৪টায় মহেশখালী পৌরসভার হাসপাতাল সড়ক, আদালত সড়ক ও আদিনাথ ব্রিজ এলাকায় এ
অভিযান পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, করোনা ভাইরাদের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাঠে রয়েছে উপজেলা প্রশাসনের টীম। সার্বক্ষণিক মহেশখালীর বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা সহ সামাজিক দুরত্ব নিশ্চিত করতে প্রশাসন কঠোর ভূমিকা পালণ করছে। তারই আলোকে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান প্রতিবেদককে জানান, করোনা ভাইরাসের সংক্রমন রোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে। পাশাপাশি প্রতিদিন প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এসময় তিনি সাধারণ মানুষকে মাস্ক পরার অনুরোধ জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION