সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিশু একাডেমী আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কক্সবাজার শিশু একাডেমী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে শিশু একাডেমীর উদ্যোগে চিত্রাংকন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উক্ত রচনা প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছে অংকুর দাশ। দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা চত্ত্বরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র অংকুর দাশের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, অংকুর দাশ এর আগে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেছিল। তাছাড়া সে বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতায় সকলের আর্শিবাদ নিয়ে কৃতিত্ব অর্জন করে চলেছে। অংকুর দাশ তার পথচলা এগিয়ে নিতে সকলের আর্শিবাদ কামনা করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION