শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

পবিত্র রমজান মাসে আদালতের সময় সূচী

হাইকোর্ট,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতের কোর্ট এবং অফিসের সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রবিবার (১১ এপ্রিল) পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম সম্পর্কে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পবিত্র রমজানে সাপ্তাহিক ও সরকার ঘোষিত ছুটির দিন ব্যতীত রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত অফিসের কার্যক্রম সকাল সাড়ে ৮টা থেকে বিকাল তিনটা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। পাশাপাশি সপ্তাহের একই দিনে আপিল বিভাগের বিচারকার্য সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অপরিবর্তিত থাকবে।

আরেকটি বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগের সময়সূচিতে বলা হয়েছে, ‘পবিত্র রমজান মাসে রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা ১৫মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে। পাশাপাশি সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অফিস চলবে। কিন্তু দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।‘

অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে নিম্ন আদালতের সময়সূচি নির্ধারণ করে বলা হয়েছে, ‘পবিত্র রমজান মাসে রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। পাশাপাশি নিম্ন আদালতগুলোর অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION