সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

কক্সবাজার শহরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

প্রেসবিজ্ঞপ্তি:

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এবং বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোটের যৌথ উদ্যোগে আজ কক্সবাজার শহরে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর কক্সবাজার জেলার সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কক্সবাজার জেলার সমন্বয়ক জিমরান মোঃ সায়েক জানান, শ্রমিকদের প্রাণহানিতে একজন তরুণ জলবায়ু যোদ্ধা হিসেবে যারপরনাই আমি স্তম্ভিত ও বিমর্ষ। শ্রমিকদের অধিকার ও বকেয়া বেতন দাবি করে তারা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করছিলেন। কিন্তু এর বিনিময়ে তাদের জীবন দিতে হলো।

সেপকো থ্রি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের অবস্থা ও এই হতাহতের ঘটনা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। কর্তৃপক্ষকে অবশ্যই এটা বলতে হবে যে কেন শ্রমিকদের ওপর গুলি চললো।

তিনি আরো জানান, এরআগে প্রকল্পের কাজের শুরুতে ২০১৬ সালে জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের বিক্ষোভে গুলি চালানো হলে চারজন নিহত হয়।

শ্রমিকদের মজুরি পাওয়াটা মৌলিক মানবাধিকার—এটা পেলে তাদের আন্দোলনই করতে হতো না। এ থেকে এটা পরিষ্কার যে কয়লা আমাদের জীবনের জন্য কতটা বিধ্বংসী।

এই কোম্পানিগুলো শুধু জলবায়ু বিপর্যয়ই ঘটাচ্ছে না, তারা পাঁচজন পরিশ্রমী মানুষের প্রাণহানির জন্য দায়ী যারা ছিলেন কারও সন্তান, বাবা কিংবা ভাই। আমরা তাদের জন্য ন্যায়বিচার চাই। আমরা শ্রমিক হত্যার বিচার চাই, কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION