বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে কুপ পরিস্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু 

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে কূপ পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া এলাকায় মৃত মো. ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকরা হলেন, কলেজ পাড়া এলাকার বাসিন্দা মো. আলমের ছেলে মো.ফরহাদ (১৫) ও পুরানপল্লান পাড়া এলাকার মো. হাসানের ছেলে রহমত উল্লাহ (২৬)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে বিষাক্ত গ্যাসক্রিয়ায় তাদের মৃত্য হয়ে থাকতে পারে ধারনা করা হচ্ছে। তবে ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বহস্পতিবার বিকেলে পৌরসভার কায়ুকখালী পাড়ার মৃত মো. ইসলামের বাড়ির  প্রাঙ্গনে কুপ পরিষ্কার করতে নামেন দুই শ্রমিক। প্রথমে একজন কূপে নামার পর অনেকক্ষণ সেখান থেকে না ওঠায় দ্বিতীয়জন কূপে নামেন। পরে দুজনই কূপ থেকে না উঠায় পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে কূপের  ভেতর থেকে দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের জরুরীর বিভাগের চিকিৎসক তন্ময় সরকার জানান, বিকালে স্থানীয় দুজন যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION