শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত

২ ব্যাংক কর্মকর্তা স্বীকার করেছে টাকা আত্মসাতের কথা

ভয়েস নিউজ ডেস্ক:

বংশালে ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার দুই ব্যাংক কর্মকর্তা সিনিয়র অফিসার ক্যাশ ইনচার্জ রিয়াজুল হক এবং ম্যানেজার অপারেশন এমরান আহমেদ। ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকের কাছে তারা টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

আরও পড়ুন: ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও

শুক্রবার (১৮ জুন) বংশাল থানার সাব-ইন্সপেক্টর প্রদীপ কুমার সরকার ৫৪ ধারায় আসামিদের গ্রেপ্তার করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে এ কথা উল্লেখ করেছেন প্রদীপ কুমার।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে বিকেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা ব্যাংকের ভল্টের টাকার দায়িত্বে ছিলেন। ভল্টের চাবি তাদের কাছেই ছিল। বৃহস্পতিবার ব্যাংকের অডিট টিম অডিট করার সময় ব্যাংকের ভল্টে থাকা ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসেব গড়মিল পান। ব্যাংকের ম্যানেজার আবু বক্কর সিদ্দিকের কাছে অডিট টিম টাকা গড়মিলের স্টেটমেন্ট দাখিল করে। তখন আবু বক্কর সিদ্দিক অডিট টিমের স্টেটমেন্টের ভিত্তিতে আসামিদের জিজ্ঞাসাবাদ করেন। আসামিরা তাৎক্ষণিকভাবে টাকা আত্মসাতের কথা স্বীকার করেন।

আবেদনে বলা হয়, ব্যাংকের ম্যানেজার তখন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে অডিট টিমের সহায়তায় আসামিদের আটক করেন। আসামিদের থানায় হাজির করে আবু বক্কর সিদ্দিক বংশাল থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন। অফিসার ইনচার্জ অভিযোগটি পর্যালোচনা করে দেখতে পান ঘটনাটি পেনাল কোডের ৪০৯ ধারার অপরাধ। যার তদন্ত ক্ষমতা দুর্নীতি দমন কমিশনের শিডিউলভূক্ত। দুদক তদন্তের ব্যবস্থা করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION