সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সৈকতের সংকাটপন্ন ঘোড়ার দায়িত্ব নিলেন ব্যারিস্টার নাঈম

প্রেস বিজ্ঞপ্তি:
লকডাউনে ৩ মাস ধরে বন্ধ দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার। পর্যটক না আসায় আয় রোজগার বন্ধ হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকতের ঘোড়ার মালিকের। নিজেদের ৩ বেলা খাওয়ার জোগাড় করতে হিমশিম খাওয়া নিম্ন আয়ের ঘোড়ার মালিকেরা বাধ্যহয়ে তাদের ঘোড়াগুলো কক্সবাজারের রাস্তায় ছেড়ে দিয়েছে। খাদ্যাভাবে দিন দিন দূর্বল হয়ে পড়া সৈকতের এসব ঘোড়া এখন মৃত্যুর মুখোমুখি ।

সংকটাপন্ন কক্সবাজারের এইসব ঘোড়ার পাশে দাড়িয়েছে এক মানবিক মানু্ষ। গণমাধ্যমে কক্সবাজারের ঘোড়ার দূর্দিনের কথা জানতে পেরে এসব ঘোড়ার দায়িত্ব নিয়েছেন যুবলীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ নাঈম। কক্সবাজারের এসব ঘোড়ার এক মাসের খাওয়ার মালিকদের কাছে পৌছে দিচ্ছেন বঙ্গবন্ধু পরিবারের এই কৃতিসন্তান। সোমবার (০৫ জুলাই) কক্সবাজারের সমিতি পাড়ার ঘোড়ার মালিকের কাছে শেখ নাইমের পক্ষে ১ মাসের খাদ্য পৌছে দেয়া হয়।

সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম পর্যায়ক্রমে সকল ঘোড়ার মালিকের কাছে পৌছে দেয়া হবে বলে জানিয়েছেন এই কাজের সমন্বয়ক কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহম্মদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন যুবনেতা ইমরুল কায়েস চৌধুরী, ইয়াছির আরাফাত রিগ্যান, মোস্তাক আহমেদ, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম বাবুল, ছুরুত আলম রওশন, এরশাদ ও আবদুল কাদের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION