সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

অস্তিত্ব সংগঠনের ব্যতিক্রম কার্যক্রম

প্রেস বিজ্ঞপ্তি :
সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণে গত ২০ মে থেকে ২৩ জুলাই এই ৬৫ দিন সমুদ্রে ট্রলারের মাধ্যমে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় এ মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ুয়া বিবিএ ১৩তম ব্যাচের ছাত্রী সাবরিনা রহিম প্রিয়ার নেতৃত্বে অস্তিত্ব নামের একটি সংগঠন রয়েছে। যে সংগঠনটি ১৪ আগষ্ট ২০২০ সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। ১৫ জন ছাত্রছাত্রী নিয়ে এই সংগঠন পরিচালিত। এই সংগঠনটি দিনমজুর এবং খেটে খাওয়া ও অসহায় মানুষদের সহযোগিতায় কাজ করে। বর্তমানে তারা কর্মহীন জেলেদের খাবারের ব্যবস্থা করার জন্য বিভিন্ন মানুষ থেকে অনুদান সংগ্রহ করছে।
সাবরিনা রহিম প্রিয়া জানান, এই ২ মাস জেলে পরিবারের খোঁজ হয়তো আপনি আমি কেউ রাখব না তাহলে কিভাবে চলবে তাদের পরিবার??
প্রজন্ম থেকে প্রজন্মে দারিদ্র্যের শেকলে বাঁধা উপকূলের জেলেজীবন। সমুদ্রে দস্যু আর দুর্যোগের আতংক কাটিয়ে কিনারে ফিরতে না ফিরতেই পড়তে হয় দাদনদারদের কবলে।হিসাব বুঝিয়ে দিতে হয় কড়ায়-গণ্ডায়। শুন্য হাতেই ফিরতে হয় ঘরে। দিনে এনে দিনে খাওয়া জেলে পরিবারের অবস্থা তাই আর বদলায় না। স্বাভাবিক অবস্থায় ২ বেলা ভাত জুটলেও মাছ ধরার নিষেধাজ্ঞার সময় পড়তে হয় চরম দূর্ভোগ ও অসহায়ত্বের কবলে।
তিনি আরো জানান, অনেকেই বলতে পারেন যাদের মাছের ব্যবসা তারা অনেক ধনী হ্যাঁ আপনাদের কথায় ভুল নেই তবে শুধু বোটের মালিকগণ কিছুটা স্বাভাবিক ১টি বোট এ একজন মালিক ও একজন মাঝি ব্যতিত ১০/১৬ কর্মী জেলে থাকেন এসব মানুষের অবস্থান দিনমজুরের চাইতে করুণ কিন্তু এই মানুষ গুলোর অক্লান্ত পরিশ্রমে আমরা নিজেদের দাবী করি মাছে ভাতে বাঙালী।
তাই তারা উদ্যোগ নিয়েছে নিষেধাজ্ঞার ২ মাস এবং ঈদুল আজহাসহ দূর্ভোগের সময় তাদের পাশে দাঁড়ানোর। চাইলে আপনি ও সামিল হতে পারেন। তাদের বেকারত্বের এই ২ মাস আমরা তাদের পাশে দাঁড়ায়। আপনার ছোট একটি উদ্যোগ বয়ে আনবে কারো জীবন এ সুখ।
উপহার পাঠানোর জন্য বিকাশ নাম্বার-০১৮৭৪২৩৪২৯৩ (পার্সোনাল)

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION