সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

২৫ হাজার মাস্ক বিতরণ করবে কক্সবাজার চেম্বার অফ কমার্স

প্রেস বিজ্ঞপ্তি:

করোনা সংক্রমণের এই দুঃসময়ে জেলার বিভিন্ন উপজেলাসহ নানা স্তরের মানুষের মাঝে ২৫ হাজার মাস্ক বিতরণ করবে কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই এর সার্বিক সহযোগিতায় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৪টায় জেলায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের জন্য সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমানের নিকট পাঁচ হাজার সার্জিক্যাল মাস্ক আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।
এসময় সদ্য করোনামুক্ত চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী, সিনিয়র পরিচালক আব্দুল খালেক, পরিচালক মোহাম্মদ ইমদাদুল হক, শিবলুল করিম, আবিদ আহসান সাগর, এইচ এম নুরুল আলম, আজমল হুদা, এ আর এম শহিদুল ইসলাম রাসেল, সদস্য উদয় শংকর পাল মিঠু, সদস্য এ.কে.এম মাহতাবুল ইসলাম, চেম্বার কোর্ডিনেটর আশোক কুমার সরকার, অফিস সহকারী আবদুল মালেক নাঈমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, করোনাকালে এফবিসিসিআই-এর সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ সময় উপযোগী এবং প্রশংসনীয়। প্রাথমিক পর্যায়ে কক্সবাজার চেম্বার অফ কমার্স জেলার বিভিন্ন অংশীজন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পঁচিশ হাজার মাস্ক বিতরণ করবে। পর্যায়ক্রমে এফবিসিসিআই এর দিকনির্দেশনায় অক্সিজেন বোতসহ অন্যান্য স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করার পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম চালিয়ে যেতে হবে।
চেম্বারের প্রশংসা করে সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান বলেন, কক্সবাজার চেম্বার অফ কমার্স এর এই মানবিক সহযোগিতা সময়োপযোগী। জেলার করোনা সংক্রম নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা এবং সমন্বয় অত্যন্ত প্রয়োজন। আমরা যে যার অবস্থান থেকে করোনা থেকে আত্মরক্ষায় জেলাব্যাপী ব্যাপক গণসচেতনা সৃষ্টির ভূমিকা রাখতে পারি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION