বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

উখিয়ায় গণটিকা কার্যক্রম শুরু

ফারুক আহমদ:
উখিয়ায় কোভিড নাইন্টিন ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।শনিবার (৭ আগষ্ট) সকালে উপজেলার ৫ টি ইউনিয়নে ভ্যাকসিনেশন কর্মসূচি একযোগে শুরু করেন স্বাস্থ্য বিভাগ।
রাজাপালং ইউনিয়নের আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভ্যাক্সিনেশন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন।
এ সময় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহেসান উল্লাহ সিকদার, মেম্বার নুরুল কবির, সালাহ উদ্দিন ও মহিলা মেম্বার কামরুন নেছা উপস্থিত ছিলেন।
এদিকে রত্না পালং ইউনিয়ন পরিষদে ভ্যাক্সিনেশন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন।
এ সময় রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহেসান উল্লাহ সিকদার , মেম্বার মোকতার আহমদ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন জানান , সরকারের নির্দেশনা অনুযায়ী সকল কে টিকার আওতায় আনতে ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক ভাবে গণটিকা কার্যক্রম আরম্ভ করেছি। ৫ টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডে ৫০ বছরের ঊর্ধ্বে কে ৩ হাজার ১ শত ৫০ জনকে কোভিড নাইন্টিন টিকা দেয়া হবে।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION