বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

কোভিট-১৯ টিকা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ করায় আ’লীগ নেতাকে পিটিয়ে জখম

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় কোভিট-১৯ এর চলমান গণটিকা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ করায় নুরুল আলম (৬০) নামে এক আ’লীগ নেতাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।শনিবার(৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউপির পূর্ব গোঁয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।আহত নুরুল আলম মাঝি একই এলাকার মৃত জমির বখসুর ছেলে ও সদর ইউনিয়ন আ’লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক।

এ ঘটনায় আহত আ’লীগ নেতা বাদী হয়ে একই এলাকার মৃত কাছিম আলীর ছেলে নেজাম উদ্দিন মিয়াকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ আ’লীগ নেতা দাবী করেন, ঘটনার সময় তিনি আবুর চায়ের দোকানে নাস্তা করছিলেন। ওই সময় দোকানে বসা স্থানীয়দের উদ্দেশ্যে বিবাদী মিয়া এই বলে অপপ্রচার শুরু করেন করোনা টিকা গ্রহণ করলে হরেক রকম সমস্যা হচ্ছে। এমনকি মহিলারা তাদের সন্তান ধারণের ক্ষমতা হারিয়ে ফেলবে। এ ঘটনায় প্রতিবাদ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশ্লীল ভাষায় গালি দিয়ে বাদীকে পিটিয়ে জখম করে।

তিনি বলেন, নেজাম উদ্দিন প্রকাশ মিয়া বিভিন্ন সময় সরকারি প্রকল্প নিয়ে অপপ্রচার করে থাকে। সর্বশেষ স্বাস্থ্যবিভাগের করোনা টিকা নিয়ে অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্ত শুরু করে। এমনকি সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে জনমনে ভীতি সৃষ্টি করে। আমি তার প্রতিবাদ করায় সকলের সামনে মারধর করে আহত করে। প্রশাসনের প্রতি অনুরোধ ঘটনাটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হউক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION