বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু

করোনায় মৃত্যু,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু সরকারি হিসেবে ২৪ হাজার ছাড়ালো।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, করোনাতে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট ২৪ হাজার ১৭৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬৮৪ জন। তাদের নিয়ে দেশে করোনাতে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জন।

আর গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হলেন ১২ লাখ ৯২ হাজার ৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩১ হাজার ৪০৩টি আর এই সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ হাজার একটি।

দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ লাখ আট হাজার ৫২১ টি জানিয়ে অধিদফতর জানায়, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬২ লাখ ২০ হাজার ৭০৯ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৮১২টি।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১১ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে পুরুষ ১০১ জন আর নারী ৮৬ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ৯৪৩ জন আর নারী মারা গেলেন আট হাজার ২৩২ জন।

তাদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে আছেন দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১০ জন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে রয়েছেন চারজন।

অধিদফতর জানায়, মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ৭১ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, রাজশাহী বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ২১ জন, বরিশাল বিভাগের আটজন, সিলেট ও রংপুরের ১৩ জন করে আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১০ জন।

তাদের মধ্যে ১৪১ জনের মৃত্যু ‍হয়েছে সরকারি হাসপাতালে, ৪২ জন মারা গেছেন বেসরকারি হাসপাতালে, বাড়িতে মারা গেছেন তিনজন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION