শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

” বঙ্গবন্ধু জাতির পিতা “

” বঙ্গবন্ধু জাতির পিতা “
।। গোলাম নাজের।।

বঙ্গবন্ধু জাতির পিতা, জাতির জনক,
তুমিই জাতির প্রাণ,
বাঙালির হৃদয় মাঝে আছ আজো তুমি অম্লান।
তোমার জন্ম হয়েছিল তো
মানব মুক্তির জন্য,
তোমার তুলনা তুমিই শুধু
সবার চেয়ে অনন্য।
লাল -সবুজের পতাকায় তুমি
আজো আছো মুড়িয়ে,
ঘাতক দলের নির্মম বুলেটে পড়লে সিঁড়িতে তুমি লুটিয়ে।
তোমায় নিয়ে আজও চলে
কতো তর্ক-বিতর্ক,
সবার কিন্তু উচিত তবে
অন্তত তোমার তরে সতর্ক।
শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের তুমি,
কতো খেটেছো জেল-জুলুম,
বাঙালি কী পারিবে শুধিতে ঋণ তোমায় যদি ভুলে থাকে বেমালুম।
ওগো বাঙালি জেগে ওঠো আবার
সেই একাত্তরের মতো গর্জিয়ে,
অন্যায়-অবিচার সইবো না মোরা
ব্যর্থতাকে দেবো সব মাড়িয়ে।
বঙ্গবন্ধু তোমায় স্মরি
আজও বারংবার,
তোমার জন্ম নইলে তবে বাংলা করতো হাহাকার।
টেকনাফ থেকে তেতুলিয়া চলুন
চলুন পথে-প্রান্তরে, দিক-দিগন্তে, সবখানে শুধু খুঁজে পাবে একটি নাম
শুধুই বঙ্গবন্ধু, খুঁজে পাবে সব সীমান্তে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION