সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

মহেশখালীতে নার্সিং শিক্ষা সেন্টার চালু করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে একটি নার্সিং শিক্ষা সেন্টার চালু করতে প্রধানমন্ত্রী বরাবরে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন মহেশখালী স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার সোসাইটি। নাসিং পেশায় অনগ্রসরমান মহেশখালী এবং পাশ্ববর্তী উপজেলার ছাত্র সমাজ ও জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে মহেশখালী উপজেলায় একটি সরকারি নাসিং শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্টার দাবিতে মহেশখালী স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সমীপে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেন। আজ বুধবার আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে র‌্যালী করে উপজেলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় মহেশখালী স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগেকে সাধুবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইনচার্জ ড. মাহফুজুল হক। তিনি বলেন, মহেশখালীতে হাজার হাজার স্টুডেন্টস নাসিং শিক্ষা প্রতিষ্টানের অভাবে, বিভিন্ন জায়গায় যেতে হয়। মহেশখালীতে নাসিং শিক্ষা স্টুডেন্ট ক্রমাগতভাবে বেড়েই চলেছে। তাই মহেশখালী উপজেলায় নাসিং শিক্ষা প্রতিষ্টানের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, নাসিং শিক্ষা প্রতিষ্টানটি বাস্তবায়নে আমার যা যা করার সর্বোচ্চ চেষ্টা করবো।
অন্যদিকে মহেশখালী স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য জানান, তারা এই বিষয়টি মহেশখালী কুতুবদিয়া সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি নিকট অবহিত করলে তিনি তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নাসিং শিক্ষা প্রতিষ্টানের স্মারকলিপি প্রধানমন্ত্রী সমীপে হস্তান্তর করবে আশান্বিত করছেন।
উপজেলা চত্বর থেকে আলোচনা সভা শেষে সকলেই মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের কার্যালয়ে নির্বাহী অফিসারের নিকট নাসিং শিক্ষা প্রতিষ্টানের স্মারকলিপি হস্তান্তর করেন, এই সময় তিনি বলেন এই উদ্যোগটি প্রসংশনীয়  উদ্যোগ, তিনি আরও জানান নাসিং শিক্ষা প্রতিষ্টানের স্মারকলিপি  আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি সহ সমন্বয় করে। নাসিং শিক্ষা প্রতিষ্টানের স্মারকলিপিটি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করার প্রয়োজনীয় পদক্ষেপ প্রহণ করবেন বলে আস্তত্ব করেন।
পরিশেষে নাসিং শিক্ষা প্রতিষ্টানের স্মারকলিপিটি মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তরের মাধ্যমে তাদের কর্মসূচি সম্পুর্ণ করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION