মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে ২৩২ জন এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন নায়িকাকে বাঁচাতে জীবন দিলেন রাহুল! বাড়ছে হামের প্রাদুর্ভাব, শিশুরা কি ঝুঁকির মুখে? জ্বালানী তেল সংকট: কক্সবাজারে মৎস্য আহরণ ও পর্যটন খাতে অচলাবস্থা মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭ সংগ্রামের আলোকশিখা সত্যেন সেন: জন্মের ১১৯ বছরে শ্রদ্ধা ও স্মরণ যুদ্ধ শেষ করতে ইরানের নতুন শর্ত, বিলিয়ন ডলার হাতছানি কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা

রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবিতে আরও ৪জনের মৃতদেহ উদ্ধার

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় চট্টগ্রাম সন্দ্বীপ এলাকা থেকে আরো ৪ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ বাহিনী। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত এ নিয়ে মোট ১১ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় ১৫ জনকে জীবিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার এক শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য ৭ জনের মরদেহ এর আগে উদ্ধার হয়। নিখোঁজ বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এদিকে মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে আগে উদ্ধার হওয়া ৭ রোহিঙ্গার মরদেহ দাফন করেছেন স্বজনরা। ভাসানচরে তাদের দাফন সম্পন্ন করা হয়।

দাফন সম্পন্ন হওয়া ৭ রোহিঙ্গা হলো- ক্লাস্টার নম্বর ৫৪, কক্ষ নম্বর জি-১৪ এর বাসিন্দা ওসমান গনির ছেলে রফিক (২৭), ক্লাস্টার নম্বর ৫৪, কক্ষ নম্বর জি-১৪ এর বাসিন্দা রফিকের মেয়ে রাজুমা (৫), ক্লাস্টার নম্বর ৫৩, কক্ষ নম্বর এল-৭ এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে আবুল বশর (৮), ক্লাস্টার নম্বর ৫৩, কক্ষ নম্বর এল-৭ এর বাসিন্দা রশিদ আহম্মদের মেয়ে নুর কলিমা (২), ক্লাস্টার নম্বর ৫৩, কক্ষ নম্বর এল-৭ এর বাসিন্দা রশিদ আহম্মদের মেয়ে তছলিমা (৬), ক্লাস্টার নম্বর ৫০, কক্ষ নম্বর সি-৭ এর বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে নুর আয়েশা (৩ মাস) ও ক্লাস্টার নম্বর ৫, কক্ষ নম্বর বি-৭ এর বাসিন্দা রহিম উল্যার মেয়ে নুর আইশা (২ মাস)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিয়মানুযায়ী প্রতিটি মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। নিখোঁজ হওয়াদের ক্লাস্টারের হেড ফোকাল ও সহকারী হেড ফোকাল এবং স্বজনদের সহায়তায় মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হয়।

জানা যায়, শুক্রবার (১৩ আগস্ট) গভীর রাতে ভাসানচর থেকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে রোহিঙ্গা-বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নিখোঁজ থাকে ২৭ জন। এর মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজদের মধ্যে নারী-শিশুও রয়েছে।

ভাসানচরের নৌ বাহিনীর ক্যাম্প ইনচার্জ শংকর বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার গভীর রাতে রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু-বোঝাই একটি ট্রলার ভাসানচর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ভাসানচর থেকে দুই থেকে আড়াই ঘণ্টা চলার পর ট্রলারটি সমুদ্রের বৈরী আবহাওয়ার মুখে পড়ে উল্টে যায়। এতে ট্রলারে থাকা পুরুষ, নারী ও শিশুরা পানিতে পড়ে গেলে কেউ কেউ সাঁতরে আশপাশের মাছ ধরার ট্রলারে আশ্রয় নেয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION