শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ

মিয়ানমারে পাচারকালে ডিজেল-আলকাতরা, ট্রলিং বোটসহ আটক ৭

ভয়েস প্রতিবেদক:

মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ডিজেল, আলকাতরা ও একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ সাতজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (২৮ মার্চ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ৩টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা ও ৪টি ডিজেল ইঞ্জিন জব্দ করা হয়।

অভিযানের সময় বোটে থাকা ৭ জন পাচারকারীকে আটক করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটক ব্যক্তিরা হলেন, হাতিয়ার জাহাজমারা এলাকার মাইনউদ্দিনের ছেলে মো. রাসেল (২৯), কুতুবদিয়ার উত্তরধুরুম এলাকার নুরুল হকের ছেলে দেলোয়ার হোসেন (৩০), ফটিকছড়ির ধর্মপুর এলাকার মো. আব্দুস সালামের ছেলে মো. আক্কাস (৩১), চট্টগ্রামের চরলক্ষ্যা এলাকার মো. জকিরের ছেলে মো. জাবের (৩৩), ভোলার মনপুরার দক্ষিণ সাগুচিয়া এলাকার বাসু মিয়ার ছেলে মো. জসিম (৩৫), হাতিয়ার জাহাজমারা এলাকার দুলাল হোসেনের ছেলে মো. জহির (৩০) এবং চকরিয়ার শান্তি বাজার এলাকার মো. চাঁদমিয়ার ছেলে মো. জাকির হোসেন।

জব্দ করা মালামাল, পাচারে ব্যবহৃত ট্রলিং বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের এ কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION