বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

কক্সবাজারে করোনার লক্ষণ নিয়ে কেনীয় নাগরিকের মৃত্যু 

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে করোনার লক্ষণ নিয়ে  রিচার্ড গাম্বু (৪৮) নামে এক কেনিয়া নাগরিক মারা গেছে । আজ শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮ টায়  কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে  চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি করোনার লক্ষণ নিয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

রিচার্ড কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত  ড্যানিশ রিফিউজি কাউন্সিল (ডিআরসি) নামের ডেনমার্ক কেন্দ্রীক এনজিওর কর্মকর্তা ছিলেন।

আইএনজিও কর্মকর্তা মি. রিচার্ড গতকাল বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে জেলা  সদর হাসপাতালে ভর্তি হন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শাহিন আবদুর রহমান চৌধুরী জানান, ভর্তি হওয়ার সময় রিচার্ড নিউমোনিয়ার লক্ষণ ছিল। কিছুটা শ্বাসকষ্টও ছিল। আজ ভোরের দিকে তার অবস্থার অবনতি হয়। পরে তিনি মারা যান। তার করোনার নমুনা নেয়া হয়েছে। পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION