বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক (২৭এপ্রিল):
কক্সবাজারে আরও ছয়জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে রামু ১, জন, উখিয়া ২জন, মহেশখালী ১ জন, চকরিয়া ১ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন রোগী রয়েছে। এনিয়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ২০ জন করোনা রোগী শনাক্ত হল।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া নিশ্চিত করে জানিয়েছেন, সোমাবার (২৭ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর (পলিমারি চেইন রি-অ্যাকশন) ল্যাবে একদিনে ১২২ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৬ জন পজেটিভ পাওয়া গেছে। বাকী১১৬ জনের সব রিপোর্টই ‘নেগেটিভ’ পাওয়া গেছে।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহাবুবর রহমান বলেন, আমরা প্রতিদিনই কক্সবাজারের ৮টি উপজেলা, রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা হতে সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করে থাকি। পরবর্তীতে কক্সবাজার মেডিকেল কলেজে ল্যাবে তা টেষ্ট করা হয়। এখন আমরা বিশেষ করে; বেশি বেশি সন্দেহভাজন ব্যক্তির টেষ্ট করার চেষ্টা করছি। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে প্রতিদিন ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষার সুযোগ রয়েছে। কিন্তু উপজেলাগুলো হতে পর্যাপ্ত পরিমাণ নমুনা আসছে না।
তিনি আরও জানান, প্রতিদিনই রাত ৮টার মধ্যে কক্সবাজারের ৮টি উপজেলাসহ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা হতে সন্দেহভাজন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়। এরপর নমুনাগুলো পরীক্ষার পরই প্রতিবেদন ঢাকায় আইইসিডিআরে পাঠানো হয়। পরবর্তীতে ওখান থেকে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট প্রকাশ করা হয়। কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটিকে ঢাকাস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নির্ধারণ করেছে। পহেলা এপ্রিল থেকে ল্যাবটি চালু হয়েছে।
ভয়েস/আআ