শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

‘ফাইজারের টিকা পাবে ৩০ লাখ শিক্ষার্থী’

সিনোভ্যাক করোনা টিকা

ভয়েস নিউজ ডেস্ক:
প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হলে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, আমাদের দেশে প্রায় এক কোটির বেশি ছেলে-মেয়ে রয়েছে। আমরা তাদের টিকা দেবো।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল হাসপাতালে ১২ থেকে ১৭ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৩০ লাখ ছাত্রছাত্রীদের টিকা দেবো এবং পর্যায়ক্রমে আমরা সব শিক্ষার্থীদের টিকা দেবো। কারণ আমাদের হাতে প্রায় ৩০ লাখ ফাইজারের টিকা আছে। এতে করে ৩০ লাখ শিক্ষার্থীদের টিকা দিতে পারবো।

ফাইজারের টিকা ভালো ও নিরাপদ টিকা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ফাইজার টিকা আমেরিকা ও ইউরোপসহ অন্যান্য দেশে দেওয়া হচ্ছে। এ কারণে এ টিকা আমরা ছাত্রছাত্রীদের দিচ্ছি। কারণ আমরা চাই আমাদের শিশুরা নিরাপদে থাকুক।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ঢাকা বিভাগীয় পরিচালক ডা. মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ ও পুলিশ সুপার মোহাম্ম গোলাম আজাদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION