শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চিত্রনায়িকা পরিমনির মামলায় ২ বিচারকের ক্ষমা প্রার্থনা

ভয়েস নিউজ ডেস্ক:

চিত্রনায়িকা পরীমণির দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুর বিষয়ে ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এ নায়িকাকে তিন দফায় সাত দিন রিমান্ডে নেওয়া হয়।

রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এই দুই বিচারক নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা করেন।

এই দুই বিচারক হলেন- ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।

এর আগে আলোচিত চিত্রনায়িকার দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ড মঞ্জুরে দুই বিচারকের ব্যাখ্যা চাওয়া হয়। এ ছাড়া মামলার তদন্ত কর্মকর্তা কাজী গোলাম মোস্তাফাকেও ব্যাখ্যা দিতে বলা হয়েছে। দুই দফা ব্যাখ্যা দেওয়া হলেও সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি হাইকোর্ট।

গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে ‘বিপুল পরিমাণ মাদকদ্রব্য’সহ পরীমণিকে আটক করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় তাকে তিন দফায় যথাক্রমে চার দিন, দুই দিন ও একদিনসহ মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মাঝে একাধিকার জামিন আবেদন নামঞ্জুর হয়।

পরে মামলায় জামিন আবেদনের শুনানির দিন দেরিতে নির্ধারণ করা নিয়ে জজ আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন পরীমণি। হাইকোর্ট রুল দেন।

পরে জজ আদালত পরীমণির জামিন আবেদনের ওপর শুনানির তারিখ এগিয়ে আনেন। গত ৩১ আগস্ট তাকে জামিন দেন। পরদিন পরীমণি কারামুক্তি পান।

হাইকোর্টে পরীমণির আবেদনের শুনানিতে তাকে দফায় দফায় রিমান্ড নেওয়া নিয়ে প্রশ্ন ওঠে। ২ সেপ্টেম্বর হাইকোর্ট দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুরের ব্যাপারে দুই বিচারকের কাছে ব্যাখ্যা তলব করেন।

সূত্র:দেশরূপান্তর/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION