বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

দেশে একদিনে সর্বনিম্ন মৃত্যু

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যুর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ২৪ মার্চ আরও একজনের মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। এরপর ১ এপ্রিল এবং ৫ এপ্রিল একদিনে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। গত বছরের ৫ এপ্রিলের পর থেকে গত ১৯ মাসে করোনায় একদিনে একজনের মৃত্যুর খবর আর আসেনি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছেন ১৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২৭ হাজার ৮৯১ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৮৩৫ জন।শনিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এদিন সুস্থ হয়েছেন ১৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৩৪ হাজার ৬৩৫ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION